শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

সিরাজগঞ্জের কাজিপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও মোস্তাফিজ

[print_bangla]

এনামুল হক,কাজিপুর সিরাজগঞ্জ প্রতিনিধিঃ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান। আজ( ১৩ জুন) ‘ন্যাশনাল গ্রিন মিশন’-এর আওতায় সরকারের এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধান মন্ত্রী তারেক রহমান।
তারই ধারাবাহিকতায় কাজিপুর উপজেলায় উপজেলা প্রশাসন এবং বন বিভাগের যৌথ আয়োজনে বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়ন করতে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
এই কর্মসূচিতে অংশ নেন সহকারি কমিশনার ভূমি নাঈমা জাহান সুমাইয়া ও উপজেলা বন কর্মকর্তা কামরুজ্জামান। এ ছাড়াও এই কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, পরিবেশকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বৃক্ষ রোপণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বব্যাপী তাপমাত্রা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা এবং জীববৈচিত্র্যের ক্ষয় বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষরোপণ একটি কার্যকর ও টেকসই উদ্যোগ। বৃক্ষ পরিবেশের ভারসাম্য রক্ষা, কার্বন শোষণ, বায়ুদূষণ হ্রাস এবং বিভিন্ন প্রাণীর আবাসস্থল সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

উল্লেখ, কাজিপুর উপজেলা প্রশাসন জুলাই ২৬ হতে জুন ২৭ পর্যন্ত মোট ২৫০০ বৃক্ষ রোপণসহ কাজিপুর উপজেলার সকল দপ্তর মিলে ২৫ হাজার বৃক্ষ রোপণ, পরিচর্যা এবং ব্যবস্থাপনা করার লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জের কাজিপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করলেন ইউএনও মোস্তাফিজ

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top