
এমএফএইচ রাজু | ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
পিরোজপুরের ভান্ডারিয়ায় কোরবানির গরুর হাটে চাঁদাবাজির ঘটনায় দায়ের করা মামলার আরও এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৩ জুন ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৭টা ৩০ মিনিটে ভান্ডারিয়া পৌরসভা এলাকা থেকে মো. শফিকুল ইসলাম বাবু (৪০) নামে ওই আসামিকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শফিকুল ইসলাম বাবু দক্ষিণ শিয়ালকাঠি এলাকার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি মৃত সালাম খানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৬ মে শিয়ালকাঠি গরুর হাটে চাঁদাবাজির ঘটনায় ভান্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি হিসেবে শফিকুল ইসলাম বাবুর নাম রয়েছে।
পুলিশ আরও জানায়, মামলার প্রধান আসামি পারভেজ খানকে এর আগেই গ্রেফতার করা হয়েছিল। চলমান অভিযানের অংশ হিসেবে দ্বিতীয় আসামিকেও গ্রেফতার করা হয়েছে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...