
হিলি প্রতিনিধি-
দিনাজপুরের হিলিতে আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ ও উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১০ জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কৃষি সম্পাসারণ অধিদপ্তরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জর্জ মিত্র চাকমার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ আফজাল হোসেন। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আরজেনা বেগম, কৃষি সম্পাসারণ কর্মকর্তা মেজবাহুল হক, উপজেলা সমাজসেবা অফিসার মাসুদ রানা, প্রকল্প কর্মকর্তা মাসুদ রানা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, কৃষিকে আরও আধুনিক ও লাভজনক করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ে কৃষকদের আধুনিক প্রযুক্তি নির্ভর প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। এ ছাড়া সার ব্যবস্থাপনা, ফসল উৎপাদন বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়ন বিষয়েও কৃষকদের সচেতন করা হচ্ছে। আরও বলেন, আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার এবং উত্তম কৃষি চর্চা বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। এ ক্ষেত্রে পার্টনার প্রকল্প কৃষকদের মাঝে নতুন প্রযুক্তি ও জ্ঞান ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। জে/এ
