
শামীম আহমেদ, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি-
পাবনার সাঁথিয়ায় বুধবার (১০ মে) সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিজু তামান্না ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সোনাকুড়া বরাট গ্রামের মোা আনিস ফকিরের ছেলে মোঃ আশিক ফকির (২৫) কে ১ বছর বিনাশ্রম কারাদন্ড এবং ১০ হাজার টাকা অনাদায়ে আরো ১ মাসের কারাদণ্ড প্রদান।
সাঁথিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবেই মাদককে জিরো টলারেন্স করতে আমরা কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় আমরা এই সব মাকদসেবীকে গ্রেফতার করছি। ভ্রাম্যমান আদালত শেষে আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। জে/এ

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...