শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

উল্লাপাড়ার ৭নং পূর্ণিমাগাঁতীতে চেয়ারম্যান পদে সোবহান সরকার জনপ্রিয়তার শীর্ষে

[print_bangla]

 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ৭ নং পূর্নিমাগাঁতী ইউ/পিতে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ডাঃ সোবহান সরকার জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন। তিনি স্থানীয়দের কাছে সৎ, মেধাবী, শিক্ষানুরাগী, সমাজসেবী ও সুশীল সমাজের গ্রহণযোগ্য প্রার্থী হিসেবেও এগিয়ে রয়েছেন। আগামীতে নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হলে প্রার্থীর ব্যক্তিগত ক্লিন ইমেজ, জনকল্যাণমূলক কাজ এবং তার পরিবারের পক্ষ থেকে অতীতে এলাকায় বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডের জন্য জয়প্রিয়তা এবং ভোটারদের কাছে তিনি পছন্দের প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন।

সরেজমিনে গিয়ে দেখা গেছে, চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে এস এম আব্দুস সোবহান এলাকায় শিক্ষক হিসেবে শিক্ষা বিস্তারের পাশাপাশি সমাজসেবী ও দানশীল ব্যক্তি হিসেবে কাজ করে যাচ্ছেন তিনি। দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে যোগদান, খেলাধুলার প্রসার এবং সাধারণ মানুষের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা সহ জনগমের আপদে বিপদে পাশে থেকে কাজ করছেন এই চেয়ারম্যান প্রার্থী। তিনি দুর্নীতি ও বেকার মুক্ত আধুনিক ইউনিয়ন গড়ার প্রতিশ্রুতি দেওয়ায় তরুণ ভোটারদের মাঝে ইতিমধ্যে দারুন জনপ্রিয় হয়ে উঠেছেন। দুঃসময়ে সকল জনগণের পাশে থাকা এই ত্যাগী ও জনদরদি প্রার্থী দলমত নির্বিশেষে সবার সাথে সুসম্পর্ক বজায় রাখায় তিনি এগিয়ে রয়েছেন ভোটের মাঠে।

ইউনিয়নের গয়হাটা গ্রামের বাসিন্দা ভোটার রবিউল ইসলাম জানান, ইতিমধ্যে চেয়ারম্যান প্রার্থী ডাঃ সোবাহান ইউনিয়নের বিভিন্ন গ্রাম, পাড়া, মহল্লায় গণসংযোগ পরিচালনা করে ভোটারদের মধ্যে আস্থা অর্জন করে ফেলেছেন।

ইউনিয়নের ভেটুয়াকান্দি গ্রামের ভোটার খোরশেদ আলম জানান, চেয়ারম্যান প্রার্থী সোবহান সরকারের বাবা মৃত আব্দুর রহমান চেয়ারম্যান এই ইউনিয়নের নির্বাচিত জনপ্রতিনিধি ছিলেন। তিনি ছিলেন জনগণের আস্থাভজন ব্যক্তিত্ত্ব। তারই ধারাবাহিকতায় চেয়ারম্যান প্রার্থী ডাঃ সোবহান ভোটারদের মাঝে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছেন।

 

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ার ৭নং পূর্ণিমাগাঁতীতে চেয়ারম্যান পদে সোবহান সরকার জনপ্রিয়তার শীর্ষে

১০ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top