শুক্রবার ১২ই জুন, ২০২৬ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

কালাইয়ে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী: আব্দুল বারী

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

জয়পুরহাটের কালাই উপজেলায় শিক্ষার্থীদের সৃজনশীলতা, উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তি নির্ভর দক্ষতা বিকাশে “স্টার্টআপ সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম” অনুষ্ঠিত হয়েছে। কালাই বালিকা উচ্চ বিদ্যালয় হলরুমে শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা বিভাগ আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা তাদের বিভিন্ন প্রজেক্ট প্রদর্শন করছেন। কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রনালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মাহবুব, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের উপ পরিচালক শফি মাহমুদ বিদ্যুৎ, সহকারী পরিচালক ফিরোজ মিয়া ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী প্রদর্শনের সকল স্টল পরিদর্শন করেন। এসময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী প্রকল্প, বিজ্ঞান ভিত্তিক গবেষণা এবং স্টার্টআপ ধারণা প্রতিমন্ত্রীর নিকট উপস্থাপন করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালাইয়ে বিজ্ঞান প্রকল্প প্রদর্শনী ঘুরে দেখলেন প্রতিমন্ত্রী: আব্দুল বারী

১২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top