শুক্রবার ১২ই জুন, ২০২৬ ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

[print_bangla]

মনোয়ারুল ইসলাম,
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি-

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার করতোয়া নদী থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) দুপুরে উপজেলার তালুককানুপুর ইউনিয়নের কাটাখালি-বালুয়া সেতুর নিচে নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক ১টা ১৫ মিনিটের দিকে করতোয়া নদীতে একটি মরদেহ ভেসে থাকতে দেখে এলাকাবাসী। পরে খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধারের উদ্যোগ নেয়।
প্রত্যক্ষদর্শীদের ধারণা, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর হতে পারে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। গোবিন্দগঞ্জ থানার সেকেন্ড অফিসার মীর কায়েশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পুলিশ পরিচয় শনাক্তের স্বার্থে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গোবিন্দগঞ্জে করতোয়া নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১২ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top