শনিবার ১৩ই জুন, ২০২৬ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

[print_bangla]

মাইনুল ইসলাম রাজু,
আমতলী (বরগুনা) প্রতিনিধি-

প্রধানমন্ত্রী ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় শনিবার আমতলী উপজেলা পরিষদ চত্বরে একটি জাম গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আমতলী উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচির উদ্বোধন করেন আমতলী উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ আশরাফুল ইসলাম।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. জালাল উদ্দিন ফকির, সাবেক সদস্য সচিব মো. তুহিন মৃধা, আমতলী উপজেলা বন কর্মকর্তা মো. মনিরুল হক, পৌর বিএনপির সভাপতি ও যুবদলের আহ্বায়ক মো. কবির ফকির, পৌর বিএনপির সদস্য সচিব মো. জালাল উদ্দিন খান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রুহুল আমিন, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. জামাল খান, জাতীয় নাগরিক পার্টির সভাপতি মো. বায়েজিদ, সাংবাদিক সমন্বয় পরিষদের সভাপতি মো. জাকির হোসেন এবং আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম প্রমুখ। বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আমতলীতে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৩ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top