
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
সিরাজগঞ্জ–বগুড়া রেলপথটি রায়পুর, সিরাজগঞ্জ জংশনের সঙ্গে সংযুক্তির দাবিতে সম্মিলিত পেশাজীবি পরিষদ “সিরাজগঞ্জের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়। সিরাজগঞ্জ–বগুড়া নির্মাণাধীন রেলপথকে সিরাজগঞ্জ শহরের রায়পুর জংশনের সঙ্গে সরাসরি সংযুক্ত করার দাবিতে”সম্মিলিত পেশাজীবি পরিষদ “সিরাজগঞ্জ-এর উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার (১৩ জুন২০২৬ খ্রি.) সকাল ১০ টায় সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র বাজার স্টেশনে উক্ত মানববন্ধনে সম্মিলিত পেশাজীবি পরিষদ “সিরাজগঞ্জ-এর আন্দোলনের আহ্বায়ক ফুলজোড় ডিগ্রি কলেজে সহকারী অধ্যাপক আবু হাশিম তালুকদার’র সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট, বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান বাচ্চু, জেলা বিএনপির সহ-সভাপতি শ্রী অমর কৃষ্ণ দাস, জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক সাব্বির হোসেন ভূঁইয়া সাফী প্রমুখ।
সম্মিলিত পেশাজীবি পরিষদ “সিরাজগঞ্জ-এর নেতা প্রকৌশলী শেখ কুদরত-ই-এলাহী শিশির, সহকারী অধ্যাপক মো. রাশেদুল হাসান, সহকারী অধ্যাপককে, এম, এনামুল হক, সহকারী অধ্যাপক নূরমহল হ্যাপি, সোহেলুর রহমান মাসুদ, জিয়া জেলা পরিষদ-সোনালী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ জেলা কমিটির সভাপতি রেজা আবু নায়েস ফারুকী হীরা, চিকিৎসক মুকুল হোসেন, শিক্ষানুরাগী, কবি, সাহিত্যিক, সাংবাদিক শাহরিয়াল হোসেন রোমেল, ডা. তাসমিনা মতিন মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আলমগীর হোসেন, খাগা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রাজ্জাক, জেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাকিল, সিরাজগঞ্জ পৌর মাছুমপুর+মাহমুদপুর ওয়ার্ডের সমাজ সেবিকা তাসলিমা জামান বিউটিসহ বিভিন্ন পেশাজীবির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন। মানববন্ধনে বক্তারা রায়পুর জংশনকে উত্তরাঞ্চলগামী রেল যোগাযোগের কেন্দ্রীয় জংশন হিসেবে গড়ে তোলা এবং নির্মাণাধীন সিরাজগঞ্জ–বগুড়া রেলপথকে রায়পুর জংশনের সঙ্গে সংযুক্ত করার দাবি জানান। মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি জমা দেওয়া হয়। জে/এ
