
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য (এমপি) মুফতি আমির হামজা সিরাজগঞ্জের দু’টি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন। রবিবার (১৪ জুন-২০২৬ খ্রি.) সিরাজগঞ্জ অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সুমন কর্মকার তার জামিন আবেদন শুনানি শেষে স্থায়ী জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেন, সিরাজগঞ্জ জেলা জজ আদালতের অ্যাডভোকেট আমিনুল ইসলাম মল্লিক বিষয়টি নিশ্চিত করেন। আদালত সূত্রে জানা গেছে, এর আগে তিনি হাইকোর্ট থেকে আগাম জামিন নিয়ে সিরাজগঞ্জ আদালতে আত্মসমর্পণ করেন। পরে দু’টি মামলায় জামিনের আবেদন করলে আদালত শুনানি শেষে তার আবেদন মঞ্জুর করেন।
রবিবার দুপুর ২টা ৩০ মিনিটে মুফতি আমির হামজা সিরাজগঞ্জ আদালতে উপস্থিত হন। এ সময়ে আদালত চত্বরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয় এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’কে নিয়ে কটূক্তির অভিযোগে তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়ে ছিল। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পরে আদালত তার বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশেরও নির্দেশ দেন। সর্বশেষ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত দু’টি মামলাতেই তার স্থায়ী জামিন মঞ্জুর করেন। উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী এবং বিএনপি’র স্থায়ী কমিটি’র সদস্য বীর মুক্তিযোদ্ধা ইকবাল হাসান মাহমুদ টুকু’কে নিয়ে কটূক্তির অভিযোগে সিরাজগঞ্জ জেলা আইনজীবী বারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ূন কবির কর্ণেল ও জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান তার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করা হয়ে ছিল। নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। জে/এ
