রবিবার ১৪ই জুন, ২০২৬ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

[print_bangla]

মোঃ মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি:

কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অবমাননা, অনলাইনে সংঘবদ্ধ ভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার এবং বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও নারী নির্যাতনসহ বিভিন্ন অভিযোগের প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ মিছিল করেছে কাচালং সরকারি কলেজ ছাত্রদল।
রবিবার (১৪ জুন) কাচালং সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক’র নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, ছাত্রদলের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত ভুক্তভোগীদের অসম্মান করা হচ্ছে। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘবদ্ধ ভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর প্রচারণা চালানো হচ্ছে। এ ছাড়া বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে উত্থাপিত ধর্ষণ ও নারী নির্যাতনসহ নানা অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক ভাবে ছাত্রদলকে হেয় প্রতিপন্ন করার অপচেষ্টা চলছে বলে তারা দাবি করেন। বিক্ষোভ মিছিলে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

গুম-অপহরণের ‘নাটক’ ও অপপ্রচারের অভিযোগে কাচালং সরকারি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল

১৪ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top