বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার কোন বিকল্প নেই-জিএম সিরাজ এমপি

[print_bangla]

ফয়সাল, স্টাফ রিপোর্টার-

বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মদ সিরাজ বলেছেন, দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার কোন বিকল্প নেই। অভিভাবকদের সচেতনতা ও ইতিবাচক মনোভাব নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বর্তমান সরকার দেশের সকল নাগরিকের জন্য আধুনিক, যুগোপযোগী ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া ভঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে আধুনিকায়নের পাশাপাশি কারিগরি ও কর্মমুখী শিক্ষার প্রসারে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। বুধবার বিকেল ৪টায় বগুড়ার ধুনট মহিলা কলেজের একাডেমীক নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হায়দার আলী হিন্দোলের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও ধুনট উপজেলা বিএনপি’র সভাপতি আলহাজ্ব একেএম তৌহিদুল আমল মামুন, পৌর বিএনপি’র সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র আলিমুদ্দিন হারুন মন্ডল, জেলা বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও বিসিবি’র পরিচালক আসিফ সিরাজ রব্বানী, ধুনট উপজেলা নির্বাহী অফিসার আরিফ উল্লাহ নিজামী, ধুনট মহিলা ডিগ্রী কলেজের পরিচালনা কমিটির সভাপতি আল আমিন, প্রভাষক ছানোয়ার হোসেন ও শিক্ষার্থী বর্ষা খাতুন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রগতিতে নারী শিক্ষার কোন বিকল্প নেই-জিএম সিরাজ এমপি

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top