
খুব সহজেই
জাসমিনা খাতুন
সেদিন বললে, তুমি আসবে।
আমি অপেক্ষায় বসে থাকলাম সমস্ত দরকারি কাজ ফেলে।
হঠাৎ দরজায় টোকা পড়ল।
ছুটে গিয়ে দেখি, তুমি নও-অন্য কেউ।
তোমাকে জানতে চাইলাম, কেন কথা রাখোনি।
তুমি তোমার অজুহাতগুলো সাজাতে গিয়ে খুব সহজেই ছোট হয়ে গেলে।
তারপর থেকে অপেক্ষা বিষ হয়ে গেল।
তুমি এলে অমৃত হতো।
এখন তুমি কথা দিলে,
তা পূরণের অপেক্ষা করি না,
পবিত্র বিশ্বাসে।
রামপুরহাট, বীরভূম, ভারত
১৮/০৬/২০২৬

Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...