বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

কাজিপুরে নদী থেকে উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেছে

[print_bangla]

আবদুল জলিল/এনামুল হক:

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ইছামতী নদী থেকে উদ্ধার  এক  মহিলার মরদেহের পরিচয় মিলেছে।  তার নাম শিউলী খাতুন (৩২)। সে সোনামুখী ইউনিয়নের চরকাদহ গ্রামের চান মিয়ার মেয়ে। কয়েকবছর বছর গাইবান্ধা জেলায় তার বিয়ে হয়েছে বলে জানান তার স্বজনেরা।

গত বুধবার দুপুরে উপজেলার সোনামুখী ইউনিয়নের কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে ওই মরদেহ উদ্ধার করে পুলিশ। এদিকে উদ্ধারের ২৪ ঘন্টার মধ্যে সিরাজগঞ্জের সিআইডির একটি টিম মরদেহের পরিচয় সনাক্ত করেছে বলে জানান কাজিপুর থানার অফিসার ইনচার্জ এসএম মোস্তাফিজুর রহমান।

আজ বৃহস্পতিবার সকাল দশটায় এ সংক্রান্ত মামলার তদন্ত অফিসার সিরাজগঞ্জ নৌ পুলিশের এসআই নুরুল হুদা  জানান, ‘ মরদেহের হাতের ছাপ সংগ্রহ করে সিআইডি তার পরিচয় সনাক্ত করেছে। মুত্যুর প্রকৃত কারণ নির্ণয় করতে মরদেহেরে আজ ময়না তদন্ত করা হবে।’

উল্লেখ্য, গতকাল বুধবার দুপুরে কাজিপুর থানা পুলিশের সহায়তায় উপজেলার কৃষ্ণগোবিন্দপুর গুচ্ছগ্রাম সংলগ্ন ইছামতী নদী থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ নৌ পুলিশ। উদ্ধারের পর কেউই মরদেহটির পরিচয় সনাক্ত করতে পারেনি।

এ/জে

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাজিপুরে নদী থেকে উদ্ধার মরদেহের পরিচয় পাওয়া গেছে

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top