
ওবায়দুর রহমান সুজন,
তানোর (রাজশাহী) প্রতিনিধি:
রাজশাহীর তানোরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নিরাপদ খাদ্য ও রপ্তানিযোগ্য ফসল উৎপাদনের লক্ষ্যে ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।”প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রূরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ”(পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার (১৭ জুন) বেলা সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার নাঈমা খান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ নাসির উদ্দীন (রাজশাহী অঞ্চল) রাজশাহী। অতিরিক্ত কৃষি সম্প্রসারণ অফিসার সুবাস কুমার মন্ডলের সঞ্চালনায়, স্বাগত বক্তব্যে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল্লাহ আহমেদ বলেন, নিরাপদ ফসল ও ফল উৎপাদনে আধুনিক কৃষি চর্চার ওপর গুরুত্বারোপ করেন।প্রধান অতিথির বক্তব্যে (ইউএনও) নাঈমা খান কৃষকদের আশ্বস্ত করে বলেন, এ অঞ্চলে নিরাপদ ফল ও ফসল উৎপাদনে উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত ও প্রশাসনিক সহযোগিতা দেওয়া হবে।কংগ্রেসে বক্তারা বরেন্দ্র অঞ্চলের ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা জানান, তানোর উপজেলায় বর্তমানে ৫৬০ টিরও বেশি গভীর নলকূপ এবং ৬৩৯ টির মত মিনি নলকূপ রয়েছে।দীর্ঘদিন ধরে এসব নলকূপের সাহায্যে জমিতে অতিরিক্ত সেচ দিয়ে বোরো ধানের চাষ করায় প্রচুর পানির অপচয় হচ্ছে, যা পরিবেশের জন্য বড় হুমকি। এই সংকট উত্তরণে সুধী সমাজ বোরো ধানের চাষ কমিয়ে স্বল্প সেচের আওতায় বেশি লাভজনক ও উচ্চ ফলনশীল ফসল চাষের দিকে এগিয়ে যাওয়ার পরামর্শ দেন। কংগ্রেস উপলক্ষে আয়োজিত ৭ টি বিশেষ প্রদর্শনী স্টলে উত্তম কৃষি চর্চা (GAP) অনুসরণের মাধ্যমে তানোরে উৎপাদিত বিভিন্ন ধরনের উচ্চমানের রপ্তানিযোগ্য ফলের চমৎকার প্রদর্শনী করা হয়।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ শহিদুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ সাজু চৌধুরী, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডঃ ওয়াজেদ আলী মিঞা, উপজেলা সমবায় অফিসার নাদিম উদ্দিন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও প্রকল্পে অংশগ্রহণ কারী কৃষক-কৃষাণী প্রমুখ। বিশ্ব ব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহায়তায় আয়োজিত এই পার্টনার কংগ্রেসটি এ অঞ্চলের টেকসই কৃষি ও পানি সাশ্রয়ী চাষাবাদে কৃষকদের উদ্বুদ্ধ করতে অন্যতম ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা। এসময় বক্তারা বিষ ও কীটনাশকমুক্ত ফল, ফসল ও সবজি আবাদসহ কৃষি খাতের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করা হয়।সভা শেষে পার্টনার কংগ্রেস ২০২৬ প্রকল্প কার্যক্রম প্রদশনীর স্টল উদ্বোধন করেন। জে/এ
