বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

অবশেষে ১৫ বছর পর নিষ্ক্রিয় আনসার ও ভিডিপি ক্লাব প্রাণ ফিরে পেল উপজেলা কর্মকর্তার নিরলস প্রচেষ্টায়

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার-

বগুড়া জেলার, আদমদিঘী উপজেলার, সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামে আনসার ও ভিডিপি ক্লাব দীর্ঘ ১৫ বছর নিষ্ক্রিয় ছিল। অবশেষে আজ বুধবার (১৭ জুন ) সকাল ১০ টায় ক্লাবটি কে নিয়ন্ত্রণে নিলেন, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি। জানা যায়, সান্তাহার ইউনিয়নের উথরাইল গ্রামে ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয় এই আনসার ও ভিডিপি ক্লাবটি। আনসার ও ভিডিপি ক্লাবটি ৩ শতক জমির উপর স্থাপিত এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি মহাপরিচালকের নামে। আজ আনসার ও ভিডিপি ক্লাবের সামনে ২০ টি বৃক্ষরোপণ করা হয়, এর মধ্যে ছিল মেহগনি, অর্জুন,নিম, কাঠবাদাম, কৃষ্ণচূড়া, আমড়া, তেতুল, হরিতকী, আম, পারুল গাছের চারা রোপন করেন, আদমদীঘী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ফারজানা কাদের সুমি।
এ ছাড়া এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রশিক্ষিকা আরিফা বানু, সান্তাহার ইউনিয়নের আনসার-ভিডিপি দল নেতা সোহাগ হোসেন, দলনেত্রী আনজুয়ারা বেগম, সান্তাহার ইউনিয়ন আনসার ভিডিপি প্লাটুন কমান্ডার রফিকুল ইসলাম, সহকারি আনোয়ার হোসেন সহ আনসার বাহিনী ও ভিডিপি সদস্যাগণ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

অবশেষে ১৫ বছর পর নিষ্ক্রিয় আনসার ও ভিডিপি ক্লাব প্রাণ ফিরে পেল উপজেলা কর্মকর্তার নিরলস প্রচেষ্টায়

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top