বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

একীভূত শিক্ষার প্রসারে পার্বতীপুরে সচেতনতামূলক সভা

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

প্রতিবন্ধী শিশুদের শিক্ষা কার্যক্রমে আরও সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ব্যবস্থার প্রসারে দিনাজপুরের পার্বতীপুরে এক অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার উপজেলার ৬ নম্বর মোমিনপুর ইউনিয়নের মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ সভায় প্রতিবন্ধী ও অপ্রতিবন্ধী শিশুদের জন্য সমান শিক্ষার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। স্থানীয় উন্নয়ন সংস্থা ‘কাম টু ওয়ার্ক’ এ আয়োজন করে। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করে সেন্টার ফর ডিজঅ্যাবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) এবং আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থা লিলিয়ান ফন্ডস।
সভায় বক্তারা বলেন, শিক্ষার ক্ষেত্রে কোনো শিশুই যেন পিছিয়ে না থাকে, সে জন্য বিদ্যালয়, পরিবার, জনপ্রতিনিধি ও সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। বিশেষ করে প্রতিবন্ধী শিশুদের জন্য সহায়ক ও বৈষম্যহীন পরিবেশ গড়ে তুলতে পারলে তাদের প্রতিভা ও সক্ষমতার বিকাশ আরও সহজ হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমিনপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মো. আবু সায়েম শাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মন্মথপুর (২) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা. লায়লা আরজু আজাদ।
বিশেষ অতিথি ছিলেন মন্মথপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আশকার আলী, ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড সদস্য মো. আবু হানিফ মণ্ডল এবং কাম টু ওয়ার্ক-এর ইমপ্যাক্ট গ্রুপ লিডার মো. নাজমুজ সাকিব। বক্তারা আরও বলেন, একীভূত শিক্ষা কেবল শিক্ষার সুযোগ সৃষ্টি করে না, বরং শিশুদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহমর্মিতা ও সামাজিক সম্প্রীতির ভিত্তিও মজবুত করে। এজন্য শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি স্থানীয় জনগণের সচেতন অংশগ্রহণ অপরিহার্য। সভায় ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য, কাম টু ওয়ার্ক-এর কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে প্রতিবন্ধী শিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষায় সমঅংশগ্রহণ নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কার্যক্রমকে আরও বেগবান করতে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

একীভূত শিক্ষার প্রসারে পার্বতীপুরে সচেতনতামূলক সভা

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top