বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০২৪খ্রি. এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০২৪ খ্রি. এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। অর্থনৈতিক শুমারি-২০২৩ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিকিএস) পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ পরিকল্পনা মন্ত্রণালয়ের সহযোগিতায়-সিরাজগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয় সিরাজগঞ্জের আয়োজনে, বুধবার (১৭ জুন-২০২৬ খ্রি.) সকাল ১০ টায় সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে-আয়োজিত অর্থনৈতিক শুমারি-২০২৪ ন্যাশনাল রিপোর্টে বিষয়ক সেমিনার কর্মশালায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আমিনুল ইসলাম তিনি বলেন, দেশের অর্থনৈতিক কাঠামোর আমূল পরিবর্তন ও অগ্রগতির চিত্র তুলে ধরে অর্থনৈতিক শুমারি ২০২৪ এর চূড়ান্ত জাতীয় প্রতিবেদন ন্যাশনাল রিপোর্ট বিষয়ক প্রকাশ সংক্রান্ত এই কর্মশালার  করা হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন,পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগ উপ-সচিব মোঃ আব্দুল হামিদ মিয়া, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এর মাধ্যমে জাতীয় প্রতিবেদন বিষয়ে সভাকে অবহিত করেন, সিরাজগঞ্জ পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক মোছাঃ মাহমুদা খাতুন। উক্ত কর্মশালায়  সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফসানা ইয়াসমিন, সিভিল সার্জন ডাঃ মোঃ নুরুল আমীন, কো-অর্ডিনেটর (এমও) উম্মে হাবিবা, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ-পরিচালক উদ্যাণ জেরিন আহমেদ, সিরাজগঞ্জ পৌরসভার পৌরনির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সহকারী পরিচালক মোছাঃ রেবেকা সুলতানা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ এ.কে.এম. আনোয়ারুল হক, জেলা তথ্য অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ আলী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সাহাব উদ্দিন, ইসলামী ফাউন্ডেশন এর উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপপরিচালক কানিজ ফাতেমা, কলকারখানা পরিদর্শন অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-মহাপরিদর্শক- মোঃ মমিন, ব্র্যাক ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর মোঃ মাহফুজুর রহমান, বিসিক সিরাজগঞ্জের সহকারী মহাব্যবস্থাপক মোঃ মাহবুবুল ইসলাম সহ অন্যান্যরা, জেলা পরিসংখ্যান সিরাজগঞ্জ অফিসের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন।একটি দেশের আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক উভয় খাতের ব্রেঞ্চমার্ক পরিসংখ্যানের প্রাথমিক উৎস হলো অর্থনৈতিক শুমারি। অর্থনৈতিক শুমারি থেকে সংগ্রহীত তথ্য মূলত একটি দেশের সকল অর্থনৈতিক কর্মকাণ্ড সম্পন্ন ইউনিটের সংখ্যা, নিয়োজিত জনবল, ইউনিটের কাঠামোগত প্রকৃতি, অর্থনৈতিক ইউনিটগুলিতেবিদ্যমান সুযোগ সুবিধা ও পরিষেবা ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। এর মাধ্যমে দেশের শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠান সংক্রান্ত বিভিন্ন বিষয়ে হালনাগাদ তথ্য পাওয়া যায়। যার ওপর ভিত্তি করে এ সংক্রান্ত নীতি নির্ধারণ ও পরিকল্পনা সহজতর হয়। তাছাড়া দেশের মোট স্থূল উপাদানের সঠিক আকার নিরূপণ সহ অন্যান্য অর্থনৈতিক সূচক গুলোও যৌতিকভাবে নিরূপণে অর্থনৈতিক শুমারিতে প্রাপ্ত তথ্যের গুরুত্ব তুলে ধরা হয়। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে অর্থনৈতিক শুমারি-২০২৪খ্রি. এর ন্যাশনাল রিপোর্ট বিষয়ক সেমিনার অনুষ্ঠিত 

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top