বৃহস্পতিবার ১৮ই জুন, ২০২৬ ৪ঠা আষাঢ়, ১৪৩৩

কালকিনিতে মেসার্স জনপ্রিয় টাইলস কর্নারের শুভ উদ্বোধন

[print_bangla]

মাদারীপুর প্রতিনিধি-

মাদারীপুরের কালকিনি উপজেলার ভুরঘাটা মজিদ বাড়ি এলাকায় শুভ উদ্বোধন হলো “মেসার্স জনপ্রিয় টাইলস কর্নার”। বুধবার (১৭ জুন ২০২৬) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করে। প্রতিষ্ঠানটির প্রোপাইটর খাইরুল ইসলাম জানান, আধুনিক নির্মাণ সামগ্রীর ক্রমবর্ধমান চাহিদার কথা মাথায় রেখে এখানে দেশীয় ও বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের উন্নতমানের টাইলসের সমৃদ্ধ সংগ্রহ রাখা হয়েছে। ক্রেতাদের সুবিধার্থে পাইকারি ও খুচরা উভয় পর্যায়ে ন্যায্য মূল্যে টাইলস বিক্রির ব্যবস্থা রয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথিরা প্রতিষ্ঠানটির উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, মানসম্মত পণ্য ও উন্নত সেবার মাধ্যমে এটি এলাকার নির্মাণ সামগ্রীর বাজারে একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হবে। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানায়, গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নতমানের পণ্য, সাশ্রয়ী মূল্য এবং আন্তরিক সেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কালকিনিতে মেসার্স জনপ্রিয় টাইলস কর্নারের শুভ উদ্বোধন

১৮ জুন ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top