
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-
ওয়েষ্ট-২ ডিভিশনের সিরাজগঞ্জ-১ অঞ্চলের কাজিপুর এলাকার আওতাধীন রুপসা শাখার ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচির উদ্যোগে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে পাওয়ার ট্রিলার মেশিন হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার (১৮জুন-২০২৬)
মাইক্রোফাইন্যান্স (দাবি+) কর্মসূচির সিরাজগঞ্জ-১ অঞ্চলের আওতাধীন কাজিপুর এলাকার রুপসা শাখায় পাওয়ার ট্রিলার মেশিন বিতরণ কার্যক্রমের সময় উপস্থিত ছিলেন, মোঃ বাবর আলী আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি), সিরাজগঞ্জ-১ অঞ্চল, মোঃ আবুল কাশেম আঞ্চলিক ব্যবস্হাপক (প্রগতি) সিরাজগঞ্জ-১ অঞ্চল, এলাকা ব্যবস্থাপক (এমএফ দাবি+) কাজিপুর, মোঃ মনিরুল ইসলাম এলাকা ব্যবস্হাপক প্রগতি সিরাজগঞ্জ সদর, মোঃ মসিঊর রহমান টেকনোলোজি অফিসার, মোঃ রাজীব হোসেন এক্সটেনশন অফিসার সিরাজগঞ্জ শাখা ব্যবস্থাপক (দাবি), দাবি মোঃ আব্দুল হালিম ব্র্যাকের অন্যান্য কর্মসূচির কর্মীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ। উক্ত সদস্য পাওয়ার ট্রিলার মেশিন হাতে পেয়ে ব্র্যাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকায় কৃষি উন্নয়নে ভূমিকা রাখার কথা জানান। জে/এ
