রবিবার ১২ই জুলাই, ২০২৬ ২৮শে আষাঢ়, ১৪৩৩

পরীক্ষার হলে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল নেতার উদ্যোগে হাসপাতালে ভর্তি

[print_bangla]

আলমগীর শরীফ | ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি সরকারি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার সময় এক পরীক্ষার্থী হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, পরীক্ষা চলাকালে পরীক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে দ্রুত একটি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়। পরে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করেন।

স্থানীয় সূত্র জানায়, তাৎক্ষণিকভাবে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা ও হাসপাতালে পাঠানোর কাজে ঝালকাঠি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি হাদিসুর রহমান এবং সংগঠনের কয়েকজন নেতাকর্মী সহযোগিতা করেন। তাঁদের দ্রুত উদ্যোগের ফলে অসুস্থ পরীক্ষার্থী দ্রুত চিকিৎসাসেবা পান।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পরীক্ষার হলে অসুস্থ এইচএসসি পরীক্ষার্থী, ছাত্রদল নেতার উদ্যোগে হাসপাতালে ভর্তি

০৬ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top