মঙ্গলবার ১৪ই জুলাই, ২০২৬ ৩০শে আষাঢ়, ১৪৩৩

সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমী উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

[print_bangla]

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ-

সিরাজগঞ্জ পৌরএলাকার সয়াধানগড়া কাজিপুর মোড় এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ “দারুল ইসলাম একাডেমী উচ্চ বিদ্যালয়”এর প্রধান শিক্ষক মোঃ আব্দুল মালেক দিনার, সহকারী শিক্ষক মোঃ  আব্দুল খালেক এবং কর্মচারী মোঃ নূরুল ইসলামের অবসর জনিত  বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। এতে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা  হয়। “দারুল ইসলাম একাডেমি উচ্চ বিদ্যালয়” সিরাজগঞ্জের আয়োজন, মঙ্গলবার (১৪ জুলাই) অত্র বিদ্যালয়ের কক্ষে- উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা আমীর মাওলানা মোঃ শাহীনুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর নেতা  মাওলানা মোঃ আব্দুস ছালাম প্রমুখ। এ সময়ে নবাগত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন, সিনিয়র শিক্ষক এস.এম.রেজাউল করিম তাকে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানানো হয়। জানা যায় যে, অত্র স্কুলে ৩২ বছর সময়কাল  প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন, মোঃ আব্দুল মালেক দিনার তিনি অবসর জনিত বিদায় নেন। আর এজন্য ভারপ্রাপ্ত হিসেবে প্রধান শিক্ষক হিসেবে এস.এম. রেজাউল ইসলাম  দায়িত্বপ্রাপ্ত হন। এসময়ে তিনি  সবার কাছে দোয়া  প্রার্থনা করে বলেন, আমি যেন আল্লাহর রহমতে সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করতে পারি। এসময়ে অনুষ্ঠানে- “দারুল ইসলাম একাডেমী উচ্চ বিদ্যালয়” এর সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম, ইংরেজী শিক্ষক মাওঃ মোঃ আব্দুল আজিজ, সহকারী শিক্ষক ইসলামধর্ম এ এইচ এম খাইরুজ্জামান সহকারী শিক্ষক কৃষি মোঃ মুসলিম উদ্দিন সহকারী শিক্ষক কম্পিউটার মোছাঃ রোকেয়া পারভীন সহকারী শিক্ষক ব্যবসায়িক শিক্ষা মোছাঃ রাজিয়া খাতুন
সহকারী শিক্ষক, ভৌতবিজ্ঞান মোছাঃ তাসলিমা জাহান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সিরাজগঞ্জে দারুল ইসলাম একাডেমী উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত 

১৪ জুলাই ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top