
ফয়সাল, স্টাফ রিপোর্টার-
বগুড়ার ধুনট উপজেলায় ফসলের মাঠে যওয়ার সময় বাঁশ ঝাড়ের পাশে দুই সন্তানের জননী (৫৫) এক গৃহকত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের হয়েছে। ভুক্তভোগী ওই নারী বাদি হয়ে সোমবার রাতে থানায় এ মামলা দায়ের করেন। ওই মামলার একমাত্র আসামি সিহাব উদ্দিন (৫৮)। সে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের আনারপুর-কচুগাড়ি গ্রামের ছকুমুদ্দিন প্রামানিকের ছেলে। মামলা সূত্রে জানা যায়, সিহাব উদ্দিনের প্রতিবেশী ভুক্তভোগী ওই নারীর স্বামী প্রায় ২৫ বছর আগে মারা গেছে। এখন পরিবারের প্রধান ওই নারী। জমি-জমা দেখভাল ও গবাদিপশু পালন করে জীবিকা নির্বাহ করেন তিনি। প্রতিবেশী সিহাব উদ্দিন ওই গৃহকত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দেয়। কিন্তু তার কুপ্রস্তাবে সাড়া দেয়নি গৃহকত্রী। এতে গৃহকত্রীর ওপর ক্ষুব্ধ হয়ে ওঠে সিহাব উদ্দিন।
এ অবস্থায় প্রতিদিনের ন্যায় ১৮ জুন সকাল ৯ টার দিকে গরু চরানোর জন্য বাড়ি থেকে ফসলি মাঠের দিকে রওনা হন গৃহকত্রী। এ সময় বাড়ির অদুরে বাঁশ ঝাড়ের পাশে ফাকা রাস্তায় পৌছলে গৃহকত্রীকে ধর্ষণের চেষ্টা করে সিহাব উদ্দিন। তখন গৃহকত্রীর চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে পৌছলে সিহাব উদ্দিন কৌশলে সটকে পড়ে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, এ মামলার আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। জে/এ
