
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়ার ধুনট উপজেলায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে বক্তব্য রাখেন আহত জুলাই যোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতাকর্মী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, থানার ওসি আতিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী বখতিয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাহিদা সুলতানা, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল মুনসুর আহমেদ পাশা, বিএনপি নেতা মোখফিজুর রহমান বাচ্চু, আকতার আলম সেলিম, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, জুলাই যোদ্ধা শুভ জোয়ার্দার, মুরাদ হোসেন, নিরব হোসেন, আব্দুল মজিদ, সুমন রানা, তাফসির রহমান, মামুন, শাহ জামাল, হোসেন ইসলাম ও তাদের অভিভাবকগন।