
ফয়সাল, স্টাফ রিপোর্টারঃ
বগুড়া-৫ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে নিরলসভাবে কাজ করছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। সরকারি সহায়তা বিতরণে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে।
তিনি আরো বলেন, সরকার কৃষকদের সমস্যা সমাধানে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষক কার্ড প্রস্তুত হয়ে গেলে কৃষকদের সব তথ্য সরকারের কাছে সংরক্ষিত থাকবে। এর ফলে কোনো সিন্ডিকেট তৈরি করে কৃষিপণ্যের মূল্য নিয়ে কারসাজি করা সম্ভব হবে না। কৃষকরা যাতে উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য পান, সরকার সেদিকে নজর রাখবে। শনিবার বিকেল ৫টায় বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদ চত্বরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রান সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফ উল্লাহ নিজামীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ধুনট পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, ভান্ডারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সিনিয়র সহভাপতি ছানোয়ার হোসেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আপেল মাহমুদ, বিএনপি নেতা আকতার আলম সেলিম, মোখফিজুর রহমান বাচ্চু, নজরুল ইসলাম, মাহমুদুল ইসলাম, আব্দুল কাইয়ুম টগর, রাশেদুজ্জমান উজ্জল, জাহাঙ্গীর আলম, যুবদল নেতা মোহাম্মদ আলী জন, জাহিদুল ইসলাম মধু, আল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আলফিজুর রহমান স্বপন, মাহবুবুল হক রনজু, ছাত্রদল নেতা আলম হাসান, শ্রমিকদল নেতা খোরশেদ আলম ও আসাদুল ইসলাম প্রমুখ।