
মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি:-
শিক্ষার আলোয় আলোকিত হোক সকল শিশুর জীবন”
“মাদক মুক্ত সমাজ গড়ি, সুস্থ সুন্দর ভবিষ্যৎ গড়ি” এই প্রতিপাদ্যে রাঙ্গামাটির বাঘাইছড়িতে শিক্ষা ও মাদক বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত।
শুক্রবার ( ২৮ আগস্ট ) বৃহত্তর মুসলিম ব্লক এলাকাবাসীর আয়োজনে, বাদ মাগরিব বাঘাইছড়ি উপজেলা মডেল মসজিদের পার্কিং গ্রাউন্ডে শিক্ষা ও মাদক বিষয়ক সচেতনতামূলক আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।
এতে বায়তুল আবরার কেন্দ্রীয় মসজিদের সভাপতি মোঃ ওমর ফারুক এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মজুমদার।
বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নূর আলম, উপজেলা বিএনপির সহ সভাপতি নুর মোহাম্মদ সহ ১৮ টি সমাজের সমাজ প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বক্তারা বলেন, বৃহত্তর মুসলিম ব্লককে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে, মাদক মুক্ত সমাজ গড়তে এলাকাবাসী ও অভিভাবকদের সমন্বয়ে কাজ করতে হবে, মাদকের বিষয়ে কোন আপোষ করা হবে না, হয় মাদক ছাড়ো না হয় এলাকা ছাড়ো।