শুক্রবার ৩১শে জুলাই, ২০২৬ ১৬ই শ্রাবণ, ১৪৩৩

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

[print_bangla]

মেনহাজুল ইসলাম তারেক, দিনাজপুর জেলা প্রতিনিধি:

দিনাজপুর জেলার শ্রমিক রাজনীতির কেন্দ্রভূমি নামে খ্যাত পার্বতীপুরে মহান মে দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

দিবসটি পালনে ব্যাটারী চালিত ভ্যান ও  রিক্সা শ্রমিক ইউনিয়ন, ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন, মোটর ও বাস শ্রমিক ইউনিয়ন জাতীয়তাবাদী শ্রমিক ইউনিয়ন সহ অসংখ্য শ্রমিক সংগঠন দিনব্যাপী কর্মসূচী গ্রহন করে। কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, মিছিল ও বর্ণাঢ্য শোভা যাত্রা।

আজকের এই দিবসটি পালনে সবচেয়ে বড় শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয় শহরের শহীদ ময়দান সংলগ্ন পৌর অডিটোরিয়াম এ্যান্ড কমিউনিটি সেন্টারে।

উদীয়মান রাজনৈতিক নেতা ও ব্যাটারী চালিত ভ্যান ও  রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মিজানুর রহমান সিয়ামের আহ্বানে শুক্রবার সকাল ১০ টায় বিভিন্ন শ্রমিক সংগঠনের অন্তত ৩ হাজার শ্রমিক শ্রমিক এখানে সমবেত হন।

সংগঠনসমূহের শ্রমিকরা বাদ্যযন্ত্রের তালে তালে দুনিয়ার মজদুর এক হও, শ্রম ঘন্টা ৮ ঘন্টা কার্যকর কর, করতে হবে- স্লোগানে পার্বতীপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত

০১ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top