
এনামুল হক: স্টাফ রিপোর্টার: কাজিপুরে ডেঙ্গুর ভয়াবহতা দিন দিন বেড়ে চলেছে। জেলার মধ্যে সবচেয়ে বেশি ডেঙ্গু আক্রান্ত রোগী কাজিপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। এরই ফলশ্রুতিতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযানের ক্রাশ প্রগ্রামের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে ও কাজিপুর পৌরসভার সহযোগিতায় বুধবার বিকেল সাড়ে চারটায় উপজেলা পরিষদ চত্ত্বরে এই প্রগ্রামের উদ্বোধন করেন কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন। পরিচ্ছন্নতা কার্যক্রমে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রাসেল, কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রাজ্জাক, কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাকসহ স্কাউটের সদস্যগণ অংশ নেন। এসময় তারা পুরো উপজেলা চত্ত্বরের বিভিন্ন আনাচে কানাচের ঝোপঝাড়, নর্দমাসহ পুরো এলাকা পরিস্কার করেন।
এ/জে