বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

এডিপিটির উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

[print_bangla]

নুর মোহাম্মদ, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি-

অতীশ দীপংকর পিস ট্রাস্ট বাংলাদেশ’ র উদ্যোগে নেটওয়ার্ক ফর পিসমেকার্স,এডিপিটি-বাংলাদেশ ফাউন্ডেশন ও অতীশ দীপংকর সোসাইটির সহযোগিতায় আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬। ২১ সেপ্টেম্বর খ্রি. সোমবার, সন্ধ্যা ৬ টা হতে চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশন মিলনায়তনে বিভিন্ন কর্মসূচি পালনের মধ্ব দিয়ে উদযাপিত হয়। এবার আন্তর্জাতিক শান্তি দিবসের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “Invest in Peace- For Everyone, Everywhere, Every Day. শান্তিতে বিনিয়োগ করুন-সকলের জন্য, সর্বত্র, প্রতিদিন।”
সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু করা হয়। অতীশ দীপংকর পিস ট্রাস্ট,বাংলাদেশ-এর চেয়ারম্যান রাঙ্গামাটি সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর তুষার কান্তি বড়ুয়া’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আন্তর্জাতিক শান্তি দিবস-২০২৬’র ধারণাপত্র পাঠসহ স্বাগত ভাষণ প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও ট্রাস্টি মি. সনৎ কুমার বড়ুয়া।
আলোচনা সভায় অংশগ্রহণ করে সারগর্ভ বক্তব্য প্রদান করেন বৃহত্তর চট্টগ্রাম নাগরিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব ও বিশিষ্ট সাংবাদিক জনাব মো: কামাল উদ্দিন, জনাব ছালেহ সুফিয়ান ফরহাদাবাদী, খ্রিস্টিয় ধর্মযাজক রেভা: অসাই ত্রিপুরা,বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক এ্যাড: নিতাই প্রসাদ ঘোষ, এডিপিটি-বাংলাদেশ ফাউন্ডেশনের সভাপতি ও এডিপিটি বাংলাদেশ এর ভাইস-চেয়ারম্যান ও ট্রাষ্টি ডা: দিবাকর বড়ুয়া, এডিপিটি বাংলাদেশ এর সামাজিক সম্প্রীতি ও শান্তি বিষয়ক ওয়ার্কিং কমিটির আহবায়ক এ্যাড: মীর মোহাম্মদ ফেরদৌস আলম সেলিম, সংস্কৃতি কর্মী মি. প্রনবরাজ বড়ুয়া, নারী নেত্রী আইনজীবী রেবা বড়ুয়া, প্রকৌশলী প্রদীপ কুমার বড়ুয়া, লায়ন জিল্লুর রহমান, মানবিক বাজার এর পরিচালক মোহাম্মদ এরশাদ সিদ্দিকী, ওসমান এহতেশাম, অতীশ দীপংকর সোসাইটির সাধারণ সম্পাদক মি. আবীর বড়ুয়া, কবি শরীফ নবাব হোসেন,সাংবাদিক নূর মোহাম্মদ,অবসরপ্রাপ্ত ব্যাংকার রাজীব ভট্টাচার্য, শিক্ষক সবুজ বড়ুয়া, অতীশ দীপংকর সোসাইটির সহ-সাধারণ সম্পাদক জুয়েল বড়ুয়া,সংগঠক সৈয়দ মোহাম্মদ মুসা খান, বীমা কর্মকর্তা রফিকুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এতে বিভিন্ন সময়ে আরও উপস্থিত ছিলেন কালচারাল পার্ক এর প্রতিষ্ঠাতা নান্টু বড়ুয়া, লেখক সুপ্রতীম বড়ুয়া প্রমুখ।
পরিশেষে, সকলকে দিবসের কর্মসূচিতে অংশগ্রহণ, শান্তি বিনির্মান ও শান্তির সংস্কৃতি বিকাশে অঙ্গীকার, সাামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ জাগরন সহ বিবিধ বিষয়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আয়োজকদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন অতীশ দীপংকর পিস ট্রাস্ট বাংলাদেশ এর সম্মানিত অর্থসম্পাদক ও ট্রাস্টি মি. অসীম কান্তি বড়ুয়া। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

এডিপিটির উদ্যোগে আন্তর্জাতিক শান্তি দিবস উদযাপিত

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top