
এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ) নবাগত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম-সেবা কে জেলা পুলিশ পিরোজপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
পুলিশ সুপারের কার্যালয়ে বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকী এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান,পিপিএম-সেবা।
নবাগত পুলিশ সুপার বাংলাদেশ পুলিশের দায়িত্বশীল ও প্রজ্ঞাবান কর্মকর্তাদের মধ্যে অন্যতম।
২৫ তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পিরোজপুর জেলায় যোগদানের পূর্বে তিনি উপপুলিশ কমিশনার,ডিএমপি,ঢাকা হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে অসাধারণ নেতৃত্বে সুনাম ও দক্ষতার পরিচয় দিয়েছেন।
এ সময় উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।