
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে শুকনো খাবার, ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়েছে।
(২৩ সেপ্টেম্বর বুধবার ) বগুড়া সদর উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, ঢাকার সহযোগিতায় এ সহায়তা বিতরণ করা হয়। প্রধান অতিথি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ৪১-বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
এ সময় আরও উপস্থিত ছিলেন বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল ওয়াজেদ এবং বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait...