বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ৮ই আশ্বিন, ১৪৩৩

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণের শুভ উদ্বোধন

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

বুধবার (২৩ সেপ্টেম্বর ২০২৬ ) নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে, নির্বাচনি দায়িত্ব সুষ্ঠু, নিরপেক্ষ, দক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধি সংক্রান্ত প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার নির্বাচনি দায়িত্বের গুরুত্ব তুলে ধরে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দায়িত্ব পালনে প্রাসঙ্গিক আইন ও বিধি-বিধান যথাযথভাবে অনুসরণ করা এবং যেকোনো পরিস্থিতিতে ধৈর্য ও বিচক্ষণতার সঙ্গে দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি বলেন, নির্বাচনি দায়িত্ব একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল দায়িত্ব। এ দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য প্রত্যেক পুলিশ সদস্যকে প্রয়োজনীয় জ্ঞান, দক্ষতা, কৌশল ও বাস্তব পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা মাঠপর্যায়ে দায়িত্ব পালনে কার্যকরভাবে প্রয়োগ করার জন্য তিনি প্রশিক্ষণার্থীদের প্রতি আহ্বান জানান।

উদ্বোধনী অনুষ্ঠানে কমান্ডেন্ট, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ, অতিরিক্ত পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, নওগাঁ এবং প্রশিক্ষণার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নির্বাচনি দায়িত্ব সুষ্ঠুভাবে পালনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণের শুভ উদ্বোধন

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top