মঙ্গলবার ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ৭ই আশ্বিন, ১৪৩৩

উল্লাপাড়ায় এক বৃদ্ধার লাশ উদ্ধার

[print_bangla]

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি-

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় টুনটুনি (৮০) নামের এক বৃদ্ধার ভাসমান লাশ উদ্ধার করেছে উল্লাপাড়া মডেল থানা পুলিশ। মঙ্গলবার সকালে পৌরসভার নয়ানগাঁতী আর/এস বাসস্ট্যান্ডের পাশের পুকুর থেকে এ ভাসমান লাশ উদ্ধার করা হয়। টুনটুনি নয়ানগাঁতী গ্রামের মৃত জমসেদ আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকালে পৌরসভার আর/এস বাসস্ট্যান্ডের পাশের পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করলে স্থানীয়রা টুনটুনি পাগলীর লাশ বলে শনাক্ত করে। তারা আরও জানান, টুনটুনি বেশকিছু দিন আগে থেকেই মানষিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গেছে। বাড়ীত না থেকে রাস্তা-ঘাটে ঘুরে বেড়াতো এবং ভিক্ষা করে খেত। রাতে যেখানে-সেখানেই ঘুমিয়ে পড়ত। তাদের ধারনা পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যেতে পারে টুনটুনি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে সঠিক মৃত্যুর কারণ জানা যাবে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

উল্লাপাড়ায় এক বৃদ্ধার লাশ উদ্ধার

২২ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top