বুধবার ২৩শে সেপ্টেম্বর, ২০২৬ ৮ই আশ্বিন, ১৪৩৩

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

[print_bangla]

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বুধবার (২৩ সেপ্টেম্বর ) সকাল ৮ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে অনুষ্ঠিত হয় মাস্টার প্যারেড। প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের সালামি ও অভিবাদন গ্রহণ এবং প্যারেড পরিদর্শন করেন আরএমপি পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

প্যারেড পরিদর্শনকালে পুলিশ কমিশনার পুলিশ সদস্যদের টার্নআউট, শৃঙ্খলা, কর্মদক্ষতা ও পেশাদারিত্বের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন।

এসময় তিনি পুলিশ সদস্যদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য নিয়মিত শরীরচর্চা, পরিমিত ও সুষম খাবার গ্রহণ এবং স্বাস্থ্য সচেতন থাকার ওপর গুরুত্বারোপ করেন।

পুলিশ কমিশনার বলেন, “সকল অফিসার ও ফোর্সের প্রতি জাস্টিস নিশ্চিত করা হবে। ভালো কাজের জন্য পুরস্কার এবং দায়িত্ব পালনে নিয়মবহির্ভূত কাজের জন্য শাস্তি-দুটিই নিশ্চিত করা হবে।” জনগণের দোরগোড়ায় মানসম্মত পুলিশি সেবা পৌঁছে দিতে সততা, আন্তরিকতা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য তিনি উপস্থিত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, “প্যারেড শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি একজন পুলিশ সদস্যের ফিজিক্যাল ফিটনেস, মানসিক দৃঢ়তা এবং শৃঙ্খলাবোধের প্রতীক। সৌভাগ্যের বিষয়, প্যারেড শারীরিক ফিটনেস ধরে রাখারও সুযোগ তৈরি করে।”

মাস্টার প্যারেডে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন শাহমখদুম অপরাধ বিভাগের সহকারী পুলিশ কমিশনার প্রনব দাস।

এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন; উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি)-এর দায়িত্বে মো. মনিরুল ইসলাম. উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. নূর আলম সিদ্দিকী; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (বোয়ালিয়া) মো. গোলাম রব্বানী শেখ, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) দীন মোহাম্মদ; উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো.দেলোয়ার হোসেন; উপ-পুলিশ কমিশনার (মতিহার) মাঈনুল ইসলাম, পিপিএম (বার); উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মো.আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) ও আরএমপির মুখপাত্র মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্সে মাস্টার প্যারেড অনুষ্ঠিত

২৩ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top