বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

[print_bangla]

মোঃ মহিউদ্দিন
বাঘাইছড়ি প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়িতে কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর সকাল ১১ ঘটিকায়
“হে নবীন এসো… আলোর মিছিলে” স্লোগানকে সামনে রেখে কলেজ প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে একাদশ শ্রেণির নতুন শিক্ষার্থীদের উষ্ণ অভ্যর্থনা ও শুভেচ্ছা জানানো হয়।

এতে কাচালং সরকারি ডিগ্রি কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ মীর কামাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ ও সাবেক রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য দেব প্রসাদ দেওয়ান।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি হাজী নিজাম উদ্দিন বাবু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম, উপজেলা জামায়াতের আমীর মাওলানা কবির আহমেদ, জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি আবসার হোসেন সহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, কলেজের শিক্ষক, সাংবাদিক, নতুন ও পরাতন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং কলেজের নিয়মকানুন ও শিক্ষাকার্যক্রম সম্পর্কে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

কাচালং সরকারি ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top