বৃহস্পতিবার ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ৯ই আশ্বিন, ১৪৩৩

নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

[print_bangla]

ইউসুফ হোসেন
জেলা প্রতিনিধি, নাটোর :
নাটোরের নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) বেলা সাড়ে এগারোটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার।

উপজেলার সার্বিক আইনশৃংখলা পরিস্থতি নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাং, চুরি ছিনতাই, বাল্যবিবাহ বন্ধ, নদী নালা থেকে পোনা মাছ নিধন বন্ধ, ভেজাল খাদ্য, রাস্তাঘাট পরিষ্কার ও দখল মুক্ত করার বিষয়টি তুলে ধরেন বক্তারা। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ এসব বিষয়ে আইনগত পদক্ষেপ নিবেন বলে জানান।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী, প্রাণীসম্পদ কর্মকর্তা রকিবুল হাসান সুজন, যুব উন্নয়ন কর্মকর্তা সুমন সরকার, নলডাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার প্রতিনিধি এম জহুরুল ইসলাম প্রমূখ।

জেলা প্রতিনিধি, নাটোর।
তা-২৪/০৯/২৬ ইং
মোবাঃ ০১৫৮১-৩১১৫৫৬

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

নলডাঙ্গায় মাসিক আইনশৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

২৪ সেপ্টেম্বর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top