১৭ বছরের মানসিক ভারসাম্যহীন কিশোরী সুরাইয়া নিখোঁজ, সন্ধানে বোয়ালিয়া থানায় জিডি

[print_bangla]

​রাজশাহী প্রতিনিধি:

রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানাধীন ১৩ নম্বর ওয়ার্ডের পূর্ব কাদিরগঞ্জ এলাকা থেকে সুরাইয়া খাতুন (১৭) নামের এক মানসিক ভারসাম্যহীন কিশোরী নিখোঁজ হয়েছে। গত ২৫ জুলাই (শনিবার) বিকাল ৫:৩০ ঘটিকার সময় সে নিজ এলাকা থেকে নিখোঁজ হয়।
​পারিবারিক সূত্রে জানা গেছে, নিখোঁজ সুরাইয়া খাতুনের পিতা মোঃ সেন্টু এবং মাতা মোসাঃ সামিমা। কিশোরীটি মানসিকভাবে অসুস্থ। সে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের পক্ষ থেকে বোয়ালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। যার জিডি নম্বর- ২০৬৬।
​কোনো সহৃদয় ব্যক্তি যদি উক্ত কিশোরীর সন্ধান পেয়ে থাকেন বা পেয়ে থাকেন, তবে নিচে দেওয়া মুঠোফোন নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আকুল আবেদন জানানো হয়েছে।
​যোগাযোগের ঠিকানা ও নম্বর:
মোবাইল: 01756565572
থানা: বোয়ালিয়া থানা, রাজশাহী।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

১৭ বছরের মানসিক ভারসাম্যহীন কিশোরী সুরাইয়া নিখোঁজ, সন্ধানে বোয়ালিয়া থানায় জিডি

০২ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top