আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম সমন্বয়ে বিভাগীয় পর্যায়ের কোর কমিটির সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) দুপুর ১২টায় রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে বিভাগীয় পর্যায়ে গঠিত কোর কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী।

সভায় কোর কমিটির সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির পিপিএম, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি খন্দকার মো. শামীম হোসেন; জিএস, রাজশাহীর লেফটেন্যান্ট কর্নেল মো.শাহরিয়ার খান, পিএসসি; বিজিবির ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, পিএসসি; এসআরবি-৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: ফয়সাল ইসতিয়াক, পিএসসি; এসআরবি-১২-এর পুলিশ সুপার কে. এম. এ. মামুন খান চিশতী; রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম; রাজশাহী জেলার পুলিশ সুপার মো. মামুন অর রশিদ; রিভার পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন; এনএসআইয়ের অতিরিক্ত পরিচালক মো. ইসমাইল হোসেন; রাজশাহী আনসার ও ভিডিপির পরিচালক মো. শফিকুল ইসলাম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আলী আসলাম হোসেন।

সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সংশ্লিষ্ট সংস্থাগুলোর কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার এবং আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে সার্বিক নিরাপত্তাব্যবস্থাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

আইনশৃঙ্খলা রক্ষা কার্যক্রম সমন্বয়ে বিভাগীয় পর্যায়ের কোর কমিটির সভা অনুষ্ঠিত

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top