
রাজু রহমান, স্টাফ রিপোর্টার-
মান সম্মত স্বাস্থ্যসেবা ও হতদরিদ্র মানুষের স্বল্পমূল্যে চিকিৎসা প্রদানের লক্ষে যশোরের শার্শায় নাভারণ সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন ও পল্লী চিকিৎসকদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল ১১ টায় ক্লিনিকের সামনের এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সভাপতি ও সেবা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক আবুল হাসান জহির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাভারণ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম আব্দুস সামাদ কাশেমী, বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ রুহুল কুদ্দুস ও মো. শাহাবুদ্দিন, শার্শা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আহম্মদ আলী শাহিন, উপজেলা ছাত্রদলের সদস্যসচিব সবুজ হোসেন খান, নাভারণ প্রেসক্লাবের সভাপতি মোফাজ্জেল হোসেন রাজু, সেবা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক মাহবুবুল আলম শাহিন এবং পল্লী চিকিৎসক নজরুল ইসলামসহ অন্যান্য অতিথিরা।
মতবিনিময় সভায় শার্শা, এ ঝিকরগাছা উপজেলার শতাধিক পল্লী চিকিৎসক অংশগ্রহণ করেন। এ আয়োজনের মধ্য দিয়ে পল্লী চিকিৎসকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হয়। স্থানীয় পর্যায়ে চিকিৎসাসেবার সঙ্গে যুক্ত ব্যক্তিদের মধ্যে মতবিনিময় ও সমন্বয় জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করেন। জে/এ
