বগুড়ার আদমদীঘিতে প্রায় ১০ বছর পর পুরোনো কর্মস্থলে মাহমুদার পদচারণা

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –

প্রায় ১০ বছর পর বগুড়ার আদমদীঘি উপজেলা ভূমি অফিসে নিজের সাবেক কর্মস্থল দেখতে এলেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন।

বুধবার (১৪ অক্টোবর ) দুপুরে তাঁর এই আগমনকে ঘিরে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে সৃষ্টি হয় আনন্দঘন পরিবেশ। সকলের সঙ্গে কুশল বিনিময়, স্মৃতিচারণ আর সৌহার্দ্যপূর্ণ সাক্ষাতে কাটে আবেগময় কিছু মুহূর্ত।

মাহমুদা পারভীন ২০১৬ সালের ১৯ জুন থেকে ২০১৭ সালের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আদমদীঘি উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনকালের নানা স্মৃতির কথা স্মরণ করেন তিনি। পাশাপাশি ভূমি অফিসের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময়ও করেন। তাঁর আগমনে স্টাফদের মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়।

এসময় উপস্থিত ছিলেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো.আশরাফুল ইসলাম, কানুনগো আসাদুল ইসলাম, অফিস সহকারী নাইমুর রহমান, আব্দুল হালিম রহমান প্রমূখ।

এর আগে বুধবার বেলা ১১টায় আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শনের মধ্য দিয়ে তাঁর কর্মসূচি শুরু হয়।

তিনি প্রথমে সান্তাহার পৌরসভা পরিদর্শন করেন। এ সময় বৃক্ষরোপণ, খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করে।

এর পর পরে দুপুর ১টায় তিনি আদমদীঘি উপজেলা পরিষদ পরিদর্শন করেন।
এরপর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে গোড়গ্রাম খোকন হাজির পুকুরপাড় থেকে আকরামের বাড়ি অভিমুখী সড়ক সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শন শেষে বিদায় বেলায় সাবেক কর্মস্থলে এসে কিছুসময় স্মৃতিচারণ করে যান তিনি।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার আদমদীঘিতে প্রায় ১০ বছর পর পুরোনো কর্মস্থলে মাহমুদার পদচারণা

১৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top