রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা- ২৬ উপলক্ষে পুলিশ কমিশনারের ব্রিফিং সভা অনুষ্ঠিত

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বুধবার (১৪ অক্টোবর ) বিকেল সাড়ে
৩ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) সদর দপ্তরের সভাকক্ষে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে উদযাপন নিশ্চিত করতে বিভিন্ন পূজা মন্ডপের দায়িত্বে নিয়োজিত ইনচার্জগণ, জোনাল সহকারী পুলিশ কমিশনার ও সকল থানার অফিসার ইনচার্জগণদের নিয়ে পুলিশ কমিশনারের ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির, পিপিএম।

ব্রিফিং সভায় পুলিশ কমিশনার আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ১০৯টি পূজামণ্ডপের নিরাপত্তা কার্যক্রম অ্যাপ ও ড্যাশবোর্ডের মাধ্যমে রিয়েল-টাইম মনিটরিং এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত সাড়া প্রদানের নির্দেশনা দেন।

তিনি রাত ১২টার পর মোটরসাইকেল টহল জোরদার, ডিউটিরত পুলিশ সদস্যদের শৃঙ্খলা ও সতর্কতা বজায় রাখা, সরকারি অস্ত্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল থাকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, পূজামণ্ডপে দায়িত্ব পালনকালে আনসার সদস্য ও পূজা উদযাপন কমিটির স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করতে হবে। ধর্মীয় বা অন্য কোনো বিষয়ে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে ব্যক্তিগতভাবে প্রতিক্রিয়া না দেখিয়ে তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। পাশাপাশি পূজার ছুটিতে চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সাধারণ অপরাধ প্রতিরোধে কার্যকর টহল জোরদার এবং প্রয়োজন অনুযায়ী পুলিশ সদস্যদের দায়িত্ব ও জনবল পুনর্বণ্টনের নির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (সদর)-এর দায়িত্বে মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি)-এর দায়িত্বে অতিরিক্ত ডিআইজি মোঃ মনিরুল ইসলাম; উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান; উপ-পুলিশ কমিশনার (ইঅ্যান্ডডি) মোঃ আবুল কালাম সাহিদ; উপ-পুলিশ কমিশনার (এসআরইউ) ও মুখপাত্র মোঃ গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা- ২৬ উপলক্ষে পুলিশ কমিশনারের ব্রিফিং সভা অনুষ্ঠিত

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top