বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকারের :উপপরিচালক

[print_bangla]

 

এম আব্দুর রাজ্জাক,স্টাফ রিপোর্টার –

বগুড়ার আদমদীঘি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকারের উপপরিচালক মাহমুদা পারভীন।

(বেলা ১১টায়) বুধবার, তিনি সান্তাহার পৌরসভা পরিদর্শনের মাধ্যমে কর্মসূচি শুরু করেন।

এ সময় বৃক্ষরোপণ, খাল খনন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি ঢাকারোড পশ্চিম মেইন রোড থেকে মাদ্রাসা পর্যন্ত সিসি রাস্তা নির্মাণ এবং আরসিসি ড্রেন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেন।

বুধবার দুপুর ১ টায় তিনি আদমদীঘি উপজেলা পরিষদ পরিদর্শন করেন। এরপর সদর ইউনিয়ন পরিষদ পরিদর্শন শেষে গোড়গ্রাম খোকন হাজির পুকুরপাড় থেকে আকরামের বাড়ি অভিমুখী রাস্তা সিসি ঢালাইয়ের মাধ্যমে নির্মাণ প্রকল্পের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো,আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, সান্তাহার পৌরসভার সহকারী প্রকৌশলী মনিরুজ্জামান তালুকদার এবং সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সোহেলসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

বগুড়ার আদমদীঘিতে বিভিন্ন দপ্তর ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন স্থানীয় সরকারের :উপপরিচালক

১৪ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top