
এম আব্দুর রাজ্জাক, স্টাফ রিপোর্টার –
শারদীয় দুর্গাপূজা -২০২৬ উপলক্ষে বগুড়ার আদমদীঘি উপজেলায় শারদীয় দুর্গা পূজা মন্ডপে দায়িত্বপ্রাপ্ত পিসি, এপিসি এবং আনসার ও ভিডিপি সদস্য সদস্যাদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর ) সকাল ১০ টায় আদমদীঘি উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তার আয়োজনে উপজেলা পরিষদের সভা কক্ষে, আদমদিঘী উপজেলা ৬৯ টি পূজা মন্ডপের দায়িত্বরত আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ব্রিফিং প্যারেড প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মাসুমা বেগমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ব্রিফিং প্রদান করেন, গোলাম মৌলাহ্ তুহিন, পিভিএম, জেলা কমান্ড্যান্ট, বগুড়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফারজানা কাদের সুমি, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা, আদমদীঘি, মোছাঃ আরিফা খাতুন, উপজেলা প্রশিক্ষিকা এবং মো. সাইকুল ইসলাম, উপজেলা প্রশিক্ষক, আদমদীঘি।
এছাড়াও আদমদীঘি উপজেলার ভাতাভোগী সদস্য-সদস্যা এবং আনসার ও ভিডিপির অন্যান্য সদস্য-সদস্যা উপস্থিত ছিলেন।
ব্রিফিংয়ে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, দায়িত্ব পালনে সতর্কতা, শৃঙ্খলা, পেশাদারিত্ব ও পারস্পরিক সমন্বয় বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
অফিস সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলায় এবার ৬ টি ইউনিয়ন এবং ০১ টি পৌরসভায় মোট ৬৯ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
ব্রিফিং কালে জেলা কমান্ড্যান্ট পিসি, এ.পিসি আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে করে বলেন, মন্দিরে সবাইকে সতর্কতার সাথে দায়িত্ব পালন করতে হবে। কোন-ক্রমেই কোন দুষ্কৃতকারী যেন পূজার এ সময়ে মন্দিরে অপ্রীতিকর কিছু করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না করতে পারে সেদিকে সর্বোচ্চ দৃষ্টি রাখতে হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) মাসুমা বেগম বলেন, পূজা মন্ডপে নিরাপত্তা প্রথম এবং গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে আনসার ও ভিডিপিদের, উনারাই পূজা মন্দিরে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এবং পূজা মন্দিরে ২৪ ঘন্টাই সতর্ক অবস্থান থাকার নির্দেশ প্রদান করেন।