রাজাপুরে পাল্টাপাল্টি মানববন্ধন ঘিরে ১৪৪ ধারা জারি

[print_bangla]

গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় নিষেধাজ্ঞা, শনিবার দুপুর পর্যন্ত বলবৎ

এমএফএইচ রাজু | রাজাপুর (ঝালকাঠি) | ২৩ অক্টোবর ২০২৬

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগকে কেন্দ্র করে পক্ষে-বিপক্ষে পাল্টাপাল্টি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কায় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আরা মৌরি স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

আদেশে বলা হয়, রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গালুয়া ইউনিয়নকে বিভক্ত করে দুটি ইউনিয়নে রূপান্তরের উদ্যোগের পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকেল ৩টায় গালুয়া বাজারে পক্ষে ও বিপক্ষে দুটি পক্ষ মানববন্ধনের আয়োজন করে। এতে জননিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, শুক্রবার দুপুর ২টা থেকে শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। এ সময় গালুয়া বাজার ও সংলগ্ন এলাকায় সমাবেশের উদ্দেশ্যে প্রবেশ, মাইক ও শব্দবর্ধক যন্ত্রের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া নির্ধারিত এলাকায় পাঁচ বা ততোধিক ব্যক্তির একত্রে চলাচল, সমাবেশ, মিছিল, সভা এবং লাঠিসহ যেকোনো ধরনের অস্ত্র বহনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

আদেশে আরও বলা হয়, নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও জরুরি পরিষেবা প্রদানকারী কর্তৃপক্ষের ক্ষেত্রে এ আদেশ প্রযোজ্য হবে না।

উপজেলা প্রশাসনের জারি করা আদেশের অনুলিপি ঝালকাঠির জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার ও রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

রাজাপুরে পাল্টাপাল্টি মানববন্ধন ঘিরে ১৪৪ ধারা জারি

২৩ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top