ঢাকা ভৈরবে ব্রীজের নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জসিম, হাসপাতালে নেওয়ার পর মৃ-ত্যু

[print_bangla]

 

পারভেজ হাসান, মৌলভীবাজার প্রতিনিধি:

গতকাল  (২৪ অক্টোবর) ২০২৬, ঢাকা-সিলেট মহাসড়ককের ভৈরব-আশুগঞ্জ সেতুর নির্জন ও অন্ধকার এলাকা থেকে স্থানীয় এক যুবকের সহায়তায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল শ্রীমঙ্গলের বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জসিমকে। পরবর্তীতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

জানা গেছে, দুষ্কৃতকারীরা তাকে নির্জন স্থানে নিয়ে অচেতন অবস্থায় ব্রিজের নিচে ফেলে পালিয়ে যায়। একজন সহজ-সরল আলেমকে হারিয়ে পরিবার ও মাদরাসা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত আলেম শ্রীমঙ্গল উপজেলার ভৈরবগঞ্জবাজার (মাজদিহী) গ্রামের মৃত আব্দুল ওয়াহিদের ছেলে।

ঘটনার পেছনে থাকা ঘাতক ও চক্রান্তকারীদের অনতিবিলম্বে শনাক্ত করে দৃষ্টান্তমূলক দাবি জানিয়েছেন নিহতের শোকাহত পরিবার ও সর্বস্তরের জনগণ।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঢাকা ভৈরবে ব্রীজের নিচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার বরুণা মাদরাসার শিক্ষক মাওলানা জসিম, হাসপাতালে নেওয়ার পর মৃ-ত্যু

২৫ অক্টোবর ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top