বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

শাহ আলম কিরণ: মানবিকতা, সৌহার্দ্য ও কৃষি বান্ধব নেতৃত্বের এক উজ্জ্বল নাম

[print_bangla]

আলী হোসেন,
বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি-

সমাজে মানবিকতা, শান্তি ও সৌহার্দ্যের এক অনন্য প্রতিচ্ছবি হিসেবে পরিচিত শাহ আলম কিরণ। তাঁর জন্মদিন উপলক্ষে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসছেন তিনি। কোমল, প্রশান্ত ও গভীর মানবিক গুণাবলীর অধিকারী এই মানুষটি তাঁর মধুর হাসি ও আন্তরিক ব্যবহারের মাধ্যমে অতি সহজেই সবার আপনজন হয়ে উঠেছেন।
বর্তমান সময়ে যখন সমাজে বিভেদ ও অস্থিরতা বেড়েই চলেছে, সেখানে শাহ আলম কিরণ এক ব্যতিক্রমী উদাহরণ। তিনি কখনো কোনো বিভেদ বা অশান্তির কারণ হননি; বরং নীরবে শান্তি, সুহার্দ্য ও ভালোবাসার বন্ধনে মানুষকে একত্রিত করার চেষ্টা চালিয়ে গেছেন। মানুষের বিপদ-আপদে পাশে দাঁড়ানো তাঁর অন্যতম প্রধান গুণ। অসহায় ও দুঃস্থদের সহযোগিতায় তিনি সব সময় এগিয়ে আসেন। তাঁর হাসি মাখা মুখ ও আন্তরিক আচরণ সহজেই মানুষের মন জয় করে।
শুধু সামাজিক ক্ষেত্রেই নয়, কৃষি উন্নয়নেও তাঁর রয়েছে গুরুত্বপূর্ণ অবদান। একজন কৃষি বান্ধব মানুষ হিসেবে তিনি নিয়মিত কৃষকদের বিভিন্ন পরামর্শ দিয়ে থাকেন, যা তাদের উৎপাদন বাড়াতে ও সমস্যার সমাধানে সহায়ক ভূমিকা রাখে। স্থানীয়দের মতে, শাহ আলম কিরণ শুধু একজন ব্যক্তি নন, বরং তিনি একটি মানবিক মূল্যবোধের প্রতীক। তাঁর মতো মানুষের উপস্থিতিই সমাজকে আরও সুন্দর ও সহানুভূতিশীল করে তোলে। জন্মদিনে তাঁর সু-স্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সফলতা কামনা করেছেন শুভানুধ্যায়ীরা। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

শাহ আলম কিরণ: মানবিকতা, সৌহার্দ্য ও কৃষি বান্ধব নেতৃত্বের এক উজ্জ্বল নাম

০৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top