বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এগিয়ে চলছে লক্ষ্মীপুর ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

[print_bangla]

মোঃ রবিউল ইসলাম মিনাল,
গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি​​​-

রাজশাহী মহানগরীর শিক্ষা প্রসারে অন্যতম ভূমিকা পালন করে চলেছে লক্ষ্মীপুর ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ১৯৭২ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর পরই প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি দীর্ঘ কয়েক দশক ধরে অত্র অঞ্চলের শিশুদের মাঝে শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে।বোয়ালিয়া থানার লক্ষ্মীপুর ভাটাপাড়া মোড় সংলগ্ন এলাকায় অবস্থিত এই বিদ্যালয়টি ১৯৭২ সালে যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ১৯৯২ সালে শিক্ষা মন্ত্রণালয়ের ফ্যাসিলিটিজ ডিপার্টমেন্টের অধীনে বিদ্যালয়টির বর্তমান ভবনটি সংস্কার ও আধুনিকায়ন করা হয়। বর্তমানে স্কুলটি রাজশাহী সিটি কর্পোরেশনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ প্রাথমিক শিক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত। সম্পূর্ণ সরকারি এই বিদ্যালয়ে প্রাক-প্রাথমিক থেকে শুরু করে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। দাপ্তরিক তথ্যানুযায়ী, স্কুলটির ইআইআইএন (EIIN) কোড হলো ১১৩০৯০৪০৩। বর্তমানে এই বিদ্যালয়ে সরকারি নীতি অনুযায়ী শিক্ষার্থীদের বিনামূল্যে পাঠ্যবই বিতরণ এবং নিয়মিত উপবৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া স্কুলটির পরিবেশ এবং ভৌত অবকাঠামোও সন্তোষজনক। বিশেষ করে শারীরিক ভাবে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কথা বিবেচনা করে এখানে হুইলচেয়ার যাতায়াতের উপযোগী বিশেষ প্রবেশপথের সুবিধা রাখা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, স্কুলটির শান্ত ও নিরিবিলি পরিবেশ শিশুদের মানসম্মত পাঠদানের অনুকূল। বিদ্যালয়ের রেকর্ড অনুযায়ী, নাসিমা বেগম এর আগে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন এবং তাঁর নেতৃত্বে স্কুলটির শৃঙ্খলা ও শিক্ষার মান উল্লেখ যোগ্য ভাবে বৃদ্ধি পায়। অত্র এলাকার অভিভাবকরা জানান, সরকারি প্রাথমিক বিদ্যালয় হিসেবে এই প্রতিষ্ঠানের শিক্ষার মান ও পরিবেশ বেশ ভালো। আমরা চাই বিদ্যালয়টির এই অগ্রযাত্রা অব্যাহত থাকুক এবং অবকাঠামো আরও বৃদ্ধি করা হোক। শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ মনে করেন, আধুনিক বাংলাদেশের লক্ষ্য বাস্তবায়নে এবং শিশুদের বুনিয়াদি শিক্ষা নিশ্চিত করতে লক্ষ্মীপুর ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানগুলো গুরুত্বপূর্ণ স্তম্ভ হিসেবে কাজ করছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

ঐতিহ্য ও আধুনিকতার সমন্বয়ে এগিয়ে চলছে লক্ষ্মীপুর ভাটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়

১২ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top