বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে, রাজপথে বন্ধুদের ‘বিস্ফোরক’ প্রতিবাদ

[print_bangla]

নাজমুল হোসেন, স্টাফ রিপোর্টার-

“টাকা লাগলে টাকা নিতি, তাও বন্ধুদের দাওয়াত দিতি” এমনই এক করুণ অথচ হাস্যরসাত্মক স্লোগান নিয়ে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাট সংলগ্ন ঢাকা-খুলনা মহাসড়ক কাঁপিয়ে তুললো একদল বন্ধু। কারণটা কোনো রাজনৈতিক দাবি নয়, বরং প্রিয় বন্ধু শাকিল শেখের ‘গোপনে বিয়ে’ করার প্রতিবাদ! শুক্রবার (১৫ মে) বিকেলে এসএসসি ২০১৫ ব্যাচের একদল বন্ধু ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে এই অভিনব বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। বন্ধুদের দাবি, তাদের দীর্ঘদিনের প্রাণের বন্ধু শাকিল শেখ তাদের কাউকে কিচ্ছু না জানিয়ে তলে তলে বিয়ের পিঁড়িতে বসে গেছেন। বিয়ের সব আনুষ্ঠানিকতা শেষ করে যখন ঘর-সংসার শুরু করেছেন, তখন বন্ধুরা খবরটি জানতে পারেন। বন্ধুর এমন ‘বিশ্বাসঘাতকতায়’ ক্ষোভে ফেটে পড়েন আয়নাল, মিশকাত, আলামীনরা। মহাসড়কের ওপর দাঁড়িয়ে প্রতিবাদী বন্ধুরা বলেন, “বন্ধুত্বের সম্পর্কে কোনো লুকোচুরি থাকতে পারে না। বিয়ে করে সে বন্ধুত্বের অমর্যাদা করেছে, তাই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি। দাওয়াত দিলে কি আমরা সব খেয়ে ফেলতাম? বড়জোর একটু বেশিই খেতাম!”
মহাসড়কের পাশে এমন ব্যতিক্রমী প্রতিবাদ দেখে পথচারী ও যাত্রীদের মধ্যে ব্যাপক কৌতূহলের সৃষ্টি হয়। অনেকেই গাড়ি থামিয়ে এই মজার দৃশ্য উপভোগ করেন এবং ছবি তোলেন। মুহূর্তের মধ্যেই এই ‘বিক্ষোভ’ এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি করে। তবে বন্ধুদের এই ‘আন্দোলন’ কেবলই অভিমান থেকে। প্রতিবাদ শেষে তারা প্রিয় বন্ধু শাকিলের নতুন দাম্পত্য জীবনের সুখ ও সমৃদ্ধি কামনা করে দোয়া ও শুভকামনা জানাতেও ভুলেননি। মানববন্ধনে উপস্থিত ছিলেন আয়নাল, মিশকাত, আলামীন, আশিক, সোহেল, মামুনসহ স্থানীয় আরও অনেক বন্ধু-বান্ধব। সবার চোখে মুখে তখন প্রিয় বন্ধুর জন্য একই সাথে রাগ আর ভালোবাসার সংমিশ্রণ দেখা গেছে। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

দাওয়াত না দিয়ে গোপনে বিয়ে, রাজপথে বন্ধুদের ‘বিস্ফোরক’ প্রতিবাদ

১৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top