বৃহস্পতিবার ৩০শে জুলাই, ২০২৬ ১৫ই শ্রাবণ, ১৪৩৩

মাগুরার সংরক্ষিত নারী আসনের এমপি নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান

[print_bangla]

বিশেষ প্রতিনিধি 

দ্বিতীয়বারের মতো সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাম নির্বাচিত হওয়ার পর প্রথমবার নিজ জেলা মাগুরায় আগমন উপলক্ষে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলীকে এক বিশাল গণসংবর্ধনা দেওয়া হয়েছে। শ্রীপুর উপজেলা বিএনপি ও সকল অঙ্গসংগঠনের উদ্যোগে আজ শুক্রবার (১৫ মে) দুপুরে এই জমকালো সংবর্ধনা ও মোটর শোভাযাত্রার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান।

উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ আশরাফুল আলম জোয়ার্দারের সভাপতিত্বে শ্রীপুর সরকারি এমসি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের গেটে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। দুপুরে এমপি অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী শ্রীপুরে এসে পৌঁছালে নেতাকর্মীরা মাগুরা জেলার প্রবেশ পথ ওয়াপদা বাজারে তাকে ফুলের শুভেচ্ছা জানান। এ সময় হাজারো নেতাকর্মী ও সাধারণ জনগণের ভালোবাসায় সিক্ত হন তিনি। পরে একটি বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ মিছিলের মাধ্যমে তাকে শ্রীপুর পাবলিক লাইব্রেরীর সামনে নিয়ে আসা হয়।
এছাড়াও অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বদরুল আলম হিরো, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আব্বাস উদ্দিন, জেলা কৃষকদলের সভাপতি রুবাইয়াত হোসেন খান, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. আবদুর রশিদ, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শিকদার মঞ্জুর আলম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুন্সী রেজাউল করিম, উপজেলা মহিলা দলের সভাপতি শাহানা ফেরদৌস হ্যাপী, উপজেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নালিম, জহুরুল ইসলাম মিলন, সাবেক সাংগঠনিক সম্পাদক খন্দকার খলিলুর রহমানক, মোল্লা খলিলুর রহমান ও মাসুদ মজুমদার, যুবদলের আহবায়ক জিয়াউল হক ফরিদ,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মুন্সি জাহাঙ্গীর হোসেন, কৃষকদলের আহবায়ক রুমানুর রহমান বিপ্লব, কৃষকদলের সাধারণ সম্পাদক সুজন, উপজেলা শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল আলীম, উপজেলা ছাত্রদলের আহবায়ক মুন্সি ইয়াছিন আলী সোহেলসহ অনুষ্ঠানে জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক সর্বস্তরের নেতৃবৃন্দ।
সংবর্ধনার জবাবে আবেগাপ্লুত কণ্ঠে অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী এমপি বলেন, “মাগুরা ও শ্রীপুরের মানুষ আজ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, তা আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। বিএনপি জনগণের দল। এই ভালোবাসাই আমাদের আগামী দিনের প্রেরণা। মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান এবং আমি মিলেমিশে মাগুরার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করব।

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

মাগুরার সংরক্ষিত নারী আসনের এমপি নেওয়াজ হালিমা আরলীকে গণসংবর্ধনা প্রদান

১৫ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top