বুধবার ২৯শে জুলাই, ২০২৬ ১৪ই শ্রাবণ, ১৪৩৩

চুনারুঘাটে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

[print_bangla]

স্টাফ রিপোর্টার-

‎হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় কথিত মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় মো. কাজল মিয়া নামে এক ব্যক্তিকে প্রাণনাশের হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি চুনারুঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ‎অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ রাত আনুমানিক ১০ টা ৩০ মিনিটে চুনারুঘাট বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে ধলাইপাড় (চন্দনা) ঢালাই সড়কে পৌঁছালে পূর্ব বিরোধের জেরে কয়েকজন তার পথরোধ করে। অভিযোগে উল্লেখ করা হয়, শাওন মিয়া, স্বপন মিয়া ও শান্ত মিয়াসহ অজ্ঞাতনামা আরও ৫/৬ জন দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর হামলার চেষ্টা চালায়।
‎ভুক্তভোগীর দাবি, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে আলোচিত মাদক ব্যবসায়ী আব্দুল জলিলের সিন্ডিকেটের সঙ্গে জড়িত এবং তিনি তাদের মাদক ব্যবসার বিরুদ্ধে কথা বলায় বিভিন্ন সময় হুমকি ও হয়রানির শিকার হয়ে আসছেন। ‎অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তদের হাতে রামদা, হাতুড়ি ও ছুরি ছিল। তিনি আত্মরক্ষার্থে চিৎকার করলে স্থানীয় লোকজন ও সাক্ষীরা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন।
‎মো. কাজল মিয়া অভিযোগে উল্লেখ করেন, অভিযুক্তরা তাকে হত্যার হুমকি দেয় এবং মামলা করলে আরও ভয়াবহ পরিণতির সম্মুখীন হতে হবে বলেও শাসায়। এতে তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান। ‎তিনি অভিযোগে আরও দাবি করেন, সংশ্লিষ্ট সিন্ডিকেট দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা ও চুরিসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। এ বিষয়ে এলাকায় আতঙ্ক বিরাজ করছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ‎এ ঘটনায় তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। জে/এ

Share this news as a Photo Card

Share it :

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

চুনারুঘাটে মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করায় প্রাণনাশের হুমকির অভিযোগ

১৯ মে ২০২৬
« « « বিস্তারিত কমেন্টে » » »
dailybadwipbangladesh
www.badwipnews.com
Scroll to Top